ডাক্তার গোসল করতে নিষেধ করলে জুনুবী ব্যক্তি কী করবে

প্রশ্ন: যদি অপারেশন ইত্যাদির কারণে ডাক্তার গোসল করতে নিষেধ করে, এমতাবস্থায় জানাবাতের গোসল কিভাবে করবে?

উত্তর: এমতাবস্থায় সে শরীর থেকে নিজে অথবা অন্য কারো মাধ্যমে নাপাকি পরিষ্কার করবে। অত:পর যতগুলো অঙ্গ ধোয়া সম্ভব ততগুলো অঙ্গ ধুয়ে ফেলবে। যে অঙ্গ ধুলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তার ওপর দিয়ে ভেজা হাত দিয়ে মাসাহ করবে। যদি মাসাহ করাও ক্ষতিকর মনে হয় তাহলে তা বাদ দিবে। সুস্থ অঙ্গের পানি গড়িয়ে অসুস্থ অঙ্গে চলে আসার আশঙ্কা থাকলে – এমন কোন পদ্ধতি যদি অবলম্বন করা সম্ভব হয় যার দ্বারা অসুস্থ অঙ্গটিকে পানি থেকে সংরক্ষিত করা সম্ভব – সে পদ্ধতি অবলম্বন করবে। অন্যথায় সেই অঙ্গগুলোও মাসাহ করবে। যদি উল্লেখিত পদ্ধতিতে গোসল করতে পারে তাহলে তায়াম্মুম জায়েজ হবে না। কিন্তু যদি একেবারেই পানি লাগানো ক্ষতিকারক হয় অথবা উল্লেখিত পদ্ধতিতে গোসল করতে গিয়ে যে নড়াচড়া হবে তার কারণে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তায়াম্মুম করতে পারবে।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১০২

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *