প্রশ্ন: শিক্ষক কি তার বালেগ এবং নাবালেগ ছাত্রকে মারতে পারবে ?
উত্তর: শিক্ষক তার ছাত্রকে মানুষ বানানোর জন্য মারতে পারবে। চাই সে বালেগ হোক অথবা নাবালেগ। বালেগ তো নিজেই ওস্তাদকে সেই অধিকার দেয়। আর নাবালেগের ক্ষেত্রে অধিকার অর্জিত হয় অভিভাবকের মাধ্যমে।
তবে অতিরিক্ত মারতে পারবে না।
সূত্র: ফাতাওয়ায়ে শামী ৮৭, আহসানুল ফাতাওয়া ৫/৫১০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)