প্রশ্ন: শরীয়তে সমকামিতার বা পিছনের রাস্তায় সঙ্গমের শাস্তি কী?
উত্তর: এটি মারাত্মক গুনাহ এবং মৌলিক গুনাহ। এই গুনাহের কারণে আল্লাহ তায়ালা লুত আলাইহিস সালাম এর সম্প্রদায়কে কঠিন শাস্তি দিয়েছিলেন।
ইমাম আবু হানিফা র.এর মতে তাযিরান এদের তাওবার আগ পর্যন্ত বন্দী করে রাখবে। ইমাম আবু ইউসুফ ও মুহাম্মাদ রহিমাহুল্লাহুমার মতে জিনার হদ আসবে। অর্থাৎ বিবাহিত হলে রজম, অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত।
নিজের স্ত্রী, বাদী অথবা গোলামের সাথে করলে সর্বসম্মতিক্রমে হদ আসবে না। তাজির আসবে। যদি এতে অভ্যস্ত হয়ে যায় তাহলে রাষ্ট্রপ্রধান তাকে হত্যা করবে। চাই অবিবাহিত হোক অথবা বিবাহিত।
ইবনে কুদামা র. আল মুগনীতে লিখেছেন, সমকামীর মৃত্যুদণ্ডের ব্যাপারে সাহাবাগণের ইজমা ছিলো। তবে কীভাবে হত্যা করা হবে সেটি নিয়ে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে।
ইবনে আব্বাস রা. ও একদল ফকিহ বলেছেন, যেহেতু আল্লাহ লুত আ. এর জাতিকে উল্টে দিয়েছিলেন এবং পাথর বর্ষণ করেছিলেন, তার অনুসরণে তাদেরকেও উল্টা লটকিয়ে পাথর নিক্ষেপ করবে, মৃত্যুর আগ পর্যন্ত।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সমকামিতার একটি ঘটনা জানতে পেরে তার শাস্তি কী হবে এ বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চান। তিনি সাহাবীদের সাথে পরামর্শ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু এদের আগুনে জ্বালিয়ে দেয়ার পরামর্শ দেন।
এক বর্ণনা অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমকামীদের দেয়াল চাপা দিয়ে হত্যা করেছিলেন।…
عن ابن عباس أن عليا أحرقهما وأبا بكر هدم عليهما حائطا
(মিশকাত: নং ৩৫৮৪)
সমকামের উপরেরজন এবং নিচের জনের একইরকম শাস্তি। তবে যদি কেউ নাবালেগ হয় তাকে হত্যা করা হবে না। বরং বয়স বিবেচনায় তাজির করবে।
সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ২/১৫০, ফাতাওয়ায়ে শামী ৪/২৯
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)