প্রশ্ন: কেউ যদি কোন জলাশয়ে গোসল করে অথবা কাপড়-চোপড় ধৌত করে। পরে জানতে পারে যে, ওই জলাশয়ের পানি নাপাক ছিল। তাহলে করণীয় কী?
উত্তর: যারা সেই নাপাক পানি দিয়ে গোসল করেছে তাদের পুনরায় গোসল করতে হবে। সেই পানি দ্বারা ওযু করে নামাজ পড়ে থাকলে সেই নামায দোহরাতে হবে। এবং কাপড়-চোপড় ইত্যাদি ধুয়ে থাকলে সেগুলোও পুনরায় ধুতে হবে।
সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ১/২০
هذا مني وإنما العلم عند الله
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)