বালতিতে গোসলের পানি পড়লে হুকুম

প্রশ্ন: জানাবাতের গোসলের সময় কখনো কখনো শরীরের পানি বালতিতে পড়ে। এতে কি পানি নাপাক হয়ে যাবে?

উত্তর: গোসলের সময় সাধারণত পবিত্র পানির ছিঁটা বালতিতে পড়ে। এতে কোনো সমস্যা নেই। যতক্ষণ না সরাসরি নাপাক ধোয়া পানি বালতিতে পড়ে ।

কেননা পবিত্র পানি ব্যবহার করার পরও পবিত্র থাকে।

যদি ব্যবহৃত পবিত্র পানি অব্যবহৃত পানির সাথে মিশ্রিত হয়। এবং পরিমাণে অব্যবহৃত পানির চেয়ে কম হয়। তাহলে তা দ্বারা পবিত্রতা অর্জন করা যায়।

সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ১/২৩, ফাতাওয়ায়ে শামী ১/১৮২

هذا مني وإنما العلم عند الله 

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *