প্রশ্ন : তারাবির নামাজে কতদিনে কোরআন খতম করা সুন্নত?
উত্তর: তারাবির নামাজে অন্ততপক্ষে এক খতম কোরআন মাজীদ তেলাওয়াত করা সুন্নত, সেটা যে কয়দিনে ইচ্ছা করতে পারে। নির্দিষ্ট কোন সময়সীমার ভিতরে শেষ করা জরুরি নয়। যেহেতু কোনো কোনো রমজানে ৩০ টি তারাবি পড়ার সুযোগ হয় না, তাই ২৯ দিনের ভেতরে শেষ করাই উচিত।
সূত্র: ফাতাওয়া শামী ২/৪৬
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)