প্রশ্ন: হালাল প্রাণী নাপাক খেলে তার গোশত খাওয়া কি জায়েয হবে?
উত্তর: হালাল প্রাণী যদি নাপাক খায় এবং এবং তা তার গোশতের উপর প্রভাব সৃষ্টি করে (যেমন গোশত দুর্গন্ধযুক্ত করে ফেলল) তাহলে তা খাওয়া জায়েজ হবে না। আর যদি নাপাক খাওয়ার পরও তার গোশত পূর্বের মতোই থাকে (স্বাভাবিক থাকে) তাহলে তা খাওয়া জায়েজ হবে।
সূত্র: ইলাউস সুনান ১৭/১৯৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)