প্রশ্ন : রোজা অবস্থায় কান পরিষ্কারের জন্য কোন জিনিস কানের মধ্যে প্রবেশ করানো জায়েজ আছে কি?
উত্তর: রোজা অবস্থায় শুকনা জিনিস দ্বারা কান পরিষ্কার করা জায়েয। কিন্তু যদি প্রবাহিত কোন জিনিস-যেমন তরল ঔষধ অথবা তেল ইত্যাদি-ঢুকানো হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে।
সূত্র: ফাতাওয়া শামি ২/৪০২
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)