কোর্টের মাধ্যমে তালাক দেওয়া সম্পর্কে 

প্রশ্ন: কোর্টের মাধ্যমে তালাক দেওয়া কি তালাক দেয়া যায়?
উত্তর: তালাক দেওয়ার অধিকার শুধুমাত্র স্বামীর। কোর্টের তালাক দেওয়ার অধিকার নেই। তবে যদি স্বামী কর্তৃক বিচারককে তালাকের উকিল বানানো হয় তাহলে বিচারক স্বামীর পক্ষ থেকে তালাক কার্যকর করতে পারবে।

এছাড়া যদি স্বামী পাগল হয়ে যায় বা সহবাসে অক্ষম হয় কিংবা স্ত্রীকে খাদ্য-বাসস্থান দেয়ার সামর্থ্য না রাখে অথবা সামর্থ্য থাকলেও না দেয় অথবা একেবারে লাপাত্তা হয়ে যায় এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তা সত্যজ্ঞান হয়। এক্ষেত্রে বিচারক স্বামীকে তালাক দেয়ার আদেশ করবে। স্বামী তালাক দিতে রাজি না হলে বিচারক বিবাহ বিচ্ছেদ করে দিতে পারবে। যদি দারুল ইসলাম না হয় তাহলে মুসলিম কমিউনিটি থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এই ফয়সালা দিবে।

সূত্র: আল হিলইয়াতুন নাজিযাহ

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *