প্রশ্ন: অজুতে সাহায্য নেওয়া জায়েজ আছে কি?
উত্তর: অজুতে সাহায্য নেয়া দু’ভাবে হতে পারে। এক: পানি এনে দেওয়া বা পানি ঢেলে দেওয়া বা কল চেপে দেয়া। দুই: একেবারে হাত লাগিয়ে অজুর অঙ্গ-প্রত্যঙ্গ ধুয়ে দেওয়া বা মাসাহ করে দেয়া।
প্রথম সুরত অর্থাৎ কেউ পানি এনে দিলে বা ঢেলে দিলে কিংবা কল চেপে দিলে সমস্যা নেই। তবে বিনা ওজরে দ্বিতীয় সুরত অর্থাৎ কেউ অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে দিলে বা মাসাহ করে দিলে মাকরূহ হবে।
উসামা রা. বলেন
صَبَبْتُ عَلَيْهِ مِنَ الإِدَاوَةِ فَتَوَضَّأَ
আমি পাত্র থেকে পানি ঢেলে দিলাম এবং তিনি (রাসূল সা.) ওযু করলেন (মুসলিম ২৯৯৫)
সূত্র: ফাতাওয়া শামি ১/১২৬
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)