ঋতুবতী নারীর কোরআন শিক্ষা ও শেখানোর মাসয়ালা

প্রশ্ন : ঋতুগ্রস্ত অবস্থায় হিফজ বিভাগের কোরআন মজীদের শিক্ষা-দীক্ষার কার্যক্রম অব্যাহত রাখার কোন উপায় রয়েছে কিনা?

উত্তর: ঋতু চলাকালীন সময়ে কুরআন মাজীদ তেলাওয়াত করা জায়েজ নেই।

আলী রা. বলেছেন
كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُقْرِئُنَا الْقُرْآنَ عَلَى كُلِّ حَالٍ مَا لَمْ يَكُنْ جُنُبًا ‏

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বাবস্থায় কুরআন তিলাওয়াত করাতেন / কুরআন শেখাতেন জুনুবী অবস্থা ব্যতীত। (তিরমিজি ১৪৬, হাসান সহীহ)

কিন্তু কুরআন শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনে ফুক্বাহায়ে কেরাম শব্দ ভেঙে ভেঙে পড়ার অনুমতি দিয়েছেন। যেমন

ٱلۡحَمۡدُ…… لِلَّهِ…….. رَبِّ………… ٱلۡعَـٰلَمِینَ

পূর্ণ আয়াত এক শ্বাসে পড়া যাবে না, আয়াত শেষ হওয়ার আগেই নিঃশ্বাস ছাড়বে। 

ঋতুগ্রস্ত অবস্থায় ছাত্রীদের সবক ইত্যাদি শুনতে পারবে, একইভাবে অন্য কেউ কুরআন তার সামনে রাখলে সে দেখে দেখে পড়া ধরতে পারবে।

কুরআন মাজিদ ভুলে যাওয়ার আশঙ্কা হলে কাপড় ইত্যাদি দিয়ে ধরে খুলে অথবা অন্য কারো মাধ্যমে খুলে মনে মনে তিলাওয়াত করতে পারবে। উপরুক্ত হুকুমগুলো ছাত্রী-শিক্ষিকা উভয়ের জন্য প্রযোজ্য।

সূত্র: ফাতাওয়া আলমগীরী ১/৩৮

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *