কুরবানীর মান্নত করে সদকা করে দিলে হুকুম

প্রশ্ন : আমি একটি চাকরির ইন্টারভিউ দেয়ার আগে মান্নত করেছিলাম যে, চাকরিটা হলে আমি একটা গরু কোরবানি করব। এখন কেউ কেউ বলছে যে, করোনা মহামারির সময় কুরবানী না করে বরং তুমি গরীবদেরকে টাকাটা সদকা করে দাও, তাদের বেশি উপকার হবে। আমি জানতে চাই কুরবানী না করে সদকা করলে মান্নত পূরণ হবে কি না? 

উত্তর: যদি আপনি পশু কুরবানীর মান্নত করে থাকেন তাহলে আপনাকে কুরবানীই করতে হবে, সদকা করার সুযোগ নেই। আর যদি আপনি শুধু আল্লাহর রাস্তায় একটি গরু দেওয়ার মান্নত করে থাকেন তাহলে ইচ্ছা হলে জবাই করে দিতে পারেন, ইচ্ছে হলে মূল্য সদকা করে দিতে পারেন।

সূত্র: ইমদাদুল আহকাম ৩/৪২

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *