প্রশ্ন: কাফফারার খাত কী কী?
উত্তর: কাফফারার খাত সেটাই যেটা যাকাতের খাত। অর্থাৎ…
১- ফকির। যার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ মাল নেই।
২- মিসকিন। যার কাছে কিছুই নেই।
৩- সরকার কর্তৃক নিযুক্ত যাকাত উসূলকারী।
৪- ঋণগ্রস্ত। যে ঋণ পরিশোধ করে দিলে নেসাব বাকি থাকবে না। এবং সে ঋণ পরিশোধের চেষ্টায় আছে।
৫- মুজাহিদ। বেতনভুক্ত নয় বা বেতন পর্যাপ্ত নয় কিংবা হাতিয়ারের সংকট রয়েছে।
৬- মুসাফির। যার কাছে উপস্থিত মাল নেই, যদিও বাড়িতে থাকুক।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)
এই লেখকের ব্যক্তিগত মতামত হচ্ছে, টাকা পাঠানোর বিষয়ে পূর্বের জমানা ও বর্তমান জামানার ফারাক বিবেচনা নিয়ে বলা যায়, যদি মুসাফিরের বাড়ি থেকে টাকা আনানোর মত সময় ও সাধ্য থাকে তাহলে তাকে যাকাত দেওয়া যাবে না।