মনে মনে মান্নত করলে মান্নত হয় কিনা

প্রশ্ন: আমি মনে মনে মান্নত করেছিলাম যদি অমুক জায়গায় যেতে পারি তাহলে ১০ হাজার টাকা সদকা করবো, কিন্তু মুখে উচ্চারণ করিনি। এমতাবস্থায় সদকা করা কি আবশ্যক হবে?

উত্তর: মনে মনে মান্নত করার দ্বারা মান্নত হয় না, যতক্ষণ না মুখে উচ্চারণ করা হয়। সুতরাং ১০ হাজার টাকা সদকা করা আপনার উপর আবশ্যক হয়নি। তবে করলে ভাল।

সূত্র: আল বাহরুর রায়েক ৪/৩০০

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *