প্রশ্ন: আমি প্রবাসে থাকি। আমার পরিবারের সদস্যগণ দেশে থাকে। আমি কোন জায়গার হিসেবে ফিতরা দিব?
উত্তর: ফিতরা ক্ষেত্রে নিয়ম হল, যে জায়গায় বসবাস করবে সেখানকার হিসেবে ফিতরা দিবে। সুতরাং আপনি যে দেশে থাকেন সেই দেশের হিসেবে ফিতরা দিবেন। আর আপনার নাবালেগ সন্তান থাকলে তার ফেতরাও আপনার অবস্থান অনুযায়ী দিবেন। তবে আপনার পরিবারের অন্য সদস্যদের ফেতরা যদি আপনি আদায় করতে চান তাহলে বাংলাদেশের হিসাব অনুযায়ী দিবেন।
এক্ষেত্রে একটি উত্তম রীতি হল, উভয় স্থানের হিসাব করে যে স্থান অনুযায়ী ফিতরা দিলে গরিবের বেশি উপকার হবে সেই স্থান অনুযায়ী ফেতরা দেওয়া।
সূত্র: আল বাহরুর রায়েক ২/২৪৬, ফাতাওয়া আলমগীরী ১/১৯০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)