ইচ্ছাকৃত হত্যার জন্য দিয়্যত কত?

প্রশ্ন: ইচ্ছাকৃত হত্যার জন্য দিয়্যত কত?

উত্তর: ইচ্ছাকৃত হত্যায় হত্যাকারীর উপর দিয়্যত আসে না। বরং হত্যাকারীর শাস্তি কিসাস, এবং কিসাস শুধুমাত্র সরকার প্রয়োগ করতে পারে। তবে যদি নিহতের উত্তরাধিকারীরা হত্যাকারীর সাথে আর্থিকভাবে আপোষ করতে চায় তাহলে করতে পারে, এবং কিসাস মাফ করে দিতে পারে। এক্ষেত্রে দিয়্যতের সমপরিমাণ টাকায় আপোষ করা আবশ্যক নয়, বরং কমবেশি হতে পারে।

সূত্র: সূরা বাকারা ১৭৮

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *