প্রশ্ন : নামাজে এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার সময় ইমামের সাথে সাথে মুক্তাদী তাকবীর বলবে নাকি চুপ থাকবে?
উত্তর: নামাজে এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার সময় তাকবীর বলা ইমাম মুক্তাদী উভয়ের জন্য সুন্নত। তবে মুক্তাদির জন্য ইমামের পরপর তাকবীরে তাহরীমা বলা ফরজ এবং ইমাম সাহেব সালাম ফিরানোর সময় সালাম উচ্চারণ করা ওয়াজিব।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)