প্রশ্ন : যদি মুক্তাদী ইমাম সাহেবের পূর্বে তাকবীরে তাহরীমা বলে ফেলে তাহলে কি তার নামায হবে?
উত্তর: মুক্তাদির উচিত ইমামের পর পর তাকবীরে তাহরীমা বলা, আগে নয়। যদি ইমামের তাকবীরে তাহরীমা শেষ হওয়ার পূর্বে মুক্তাদির তাকবীরে তাহরীমা শেষ হয়ে যায় তাহলে তার নামাজ আরম্ভই হবে না, পুনরায় তাকবীরে তাহরীমা বলে নামায আরম্ভ করতে হবে। তবে যদি মুক্তাদির তাকবীরে তাহরীমা আগে শুরু হলেও শেষ হয় ইমামের পরে তাহলে নামাজ হয়ে যাবে।
সূত্র: আল মুহিতুল বুরহানি ১/২৯৪
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)