বসে ইমামতির বিধান 

প্রশ্ন: বসে বসে ইমামতি করা জায়েজ আছে কি?

উত্তর:  যদি কেউ ওজরের কারণে বসে বসে ইমামতি করে  তাহলে তার পেছনে সুস্থ মানুষের এক্তেদা বৈধ হবে, তবে শর্ত হলো জমিনে সেজদা করতে সক্ষম হতে হবে।

কিন্তু যদি ইমাম জমিনে সেজদা করতে সক্ষম না হয় তাহলে সুস্থ ব্যক্তির এক্তেদা তার পেছনে বৈধ হবে না।

উত্তম হলো ইমাম যতদিন অসুস্থ থাকবে ততদিন অন্য কোনো যোগ্য ব্যক্তির দায়িত্বে ইমামতি সমর্পণ করা।

সূত্র: ইমদাদুল ফাতাওয়া, ১/৩১৮

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *