মাগরিবের আজান ও নামাজের মাঝখানে কতটুকু সময় বিলম্ব করা উচিত 

প্রশ্ন : মাগরিবের আজান ও নামাজের মাঝখানে কতটুকু সময় বিলম্ব করা উচিত?

উত্তর: মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়া উত্তম। মুস্তাহাব হলো আযান এবং নামাযের মধ্যখানে এতটুকু সময় বিলম্ব করা যাতে একটি বড় আয়াত অথবা তিনটি ছোট আয়াত পড়া যায়। যদি এতটুকু সময় বিলম্ব করে যার মধ্যে দুই রাকাত নামাজ পড়া যায় তাহলেও জায়েয আছে। কিন্তু এর চেয়ে বেশি দেরি করা মাকরূহ তানজিহী। এবং বিনা ওজরে এত বেশি বিলম্ব করা যে তারকারাজি উজ্জ্বল হয়ে ওঠে –  মাকরূহে তাহরীমী হবে। তবে রমজান মাসে রোজাদারদের জন্য ১০-১২ মিনিট দেরি করে নামাজে দাঁড়ালে সমস্যা নেই।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *