প্রশ্ন: রোগ পরীক্ষার জন্য সিরিঞ্জে রক্ত নেয়া হলে ওযু ভাঙবে কিনা?
উত্তর: হ্যাঁ, যদি এই পরিমাণ রক্ত বের করা হয় যা স্বস্থানে থাকলে গড়িয়ে পড়ত, অজু ভেঙ্গে যাবে।
দলিল: ১-
إِذَا كَانَ دَمُ الْحَيْضَةِ فَإِنَّهُ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ فَإِذَا كَانَ الآخَرُ فَتَوَضَّئِي وَصَلِّي فَإِنَّمَا هُوَ عِرْقٌ
হায়িযের রক্ত কালো হয়ে থাকে, তা চেনা সহজ। যদি এ রক্ত হয় তাহলে নামায থেকে বিরত থাকবে। আর যদি অন্য রকম (রক্ত) হয় তাহলে অযু করে নামায আদায় করবে। কারণ তা হচ্ছে একটি রগ থেকে নির্গত রক্ত। (আবু দাউদ ২৮৬, সহীহ)
২-
عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ “ مَنْ أَصَابَهُ قَىْءٌ أَوْ رُعَافٌ أَوْ قَلَسٌ أَوْ مَذْىٌ فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ
আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সালাতরত অবস্থায় কারো বমি হলে, নাক দিয়ে রক্ত বের হলে, খাদ্য বা পানীয় পেট থেকে মুখে চলে এলে অথবা বীর্যরস নির্গত হলে, সে যেন বাইরে এসে অজু করে, (ইবনে মাজাহ ১২২১, শাইখ আলবানীর মতে দূর্বল)
হাদীসদ্বয় দ্বারা বোঝা যায় যে রক্ত বের হলে ওযু ভেঙ্গে যায়।
সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ১/১৩৪
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)