প্রশ্ন: মহিলারা মেকআপ করার পর অজু করলে অজু হবে? নাকি মেকআপ পুরোপুরি তুলে তারপর অজু করতে হবে?
উত্তর: যদি মেকআপ অজুর অঙ্গগুলোর উপর এমন আস্তরণ তৈরি করে যা পানি পৌঁছাতে বাধা দেয় তাহলে অজু হবে না। আর যদি পানি পৌঁছে যায় তাহলে অজু হবে। আমাদের কাছে মনে হয়েছে, অধিকাংশ মেকআপ পানি পৌঁছাতে বাধা দেয় না।
সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ১/৪
هذا مني وإنما العلم عند الله
লিখন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)