শরীর থেকে রঙ অথবা আঠা না উঠলে অজুর হুকুম

প্রশ্ন: যদি কারো শরীরে রঙ অথবা আঠা লেগে থাকে এবং সহজে না উঠে তাহলে অজুর কী হুকুম?

উত্তর: রঙ অথবা আঠা যদি অজুর পানি পৌঁছতে বাধা দেয় তাহলে অজু হবে না। আর অজু না হলে নামাজও হবে না। সুতরাং এগুলো শরীর থেকে উঠানোর জন্য ভালোভাবে চেষ্টা করতে হবে। সাধ্য অনুযায়ী চেষ্টার পরও যদি পুরোপুরি না ওঠে তাহলে যতটুকু উঠবে তাই যথেষ্ট। অতিরিক্ত চেষ্টা করে ক্ষত সৃষ্টি করার প্রয়োজন নেই। এ অবস্থায় অজু করে নামাজ পড়তে পারবে।

সূত্র: আল জামিউস সগীর ১/৪, আদ দুররুল মুখতার ১/১৫৩, হাশিয়াতুত তাহতাহাভী আলাদ দুর ১/১৮৮

هذا مني وإنما العلم عند الله

লিখন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *