তালাকের কথা গোপন করে সহবাস করলে ইদ্দতের হিশাব

প্রশ্ন: আমার স্বামীর সাথে একবার আমার ঝগড়া হয়। তারপর আমি বাপের বাড়ি চলে যাই। এ সময় সে আমাকে ৩ তালাক দেয়। যা সে তার মাকে জানিয়েছিল, কিন্তু আমাকে জানায়নি। তারপর একসময় আমি তার বাড়িতে ফিরে আসি এবং সংসার করতে থাকি। প্রায় ৬-৭ মাস পর পুনরায় আরেকদিন ঝগড়া লাগলে সে আমাকে এই তালাকের কথা বলে। এখন কি আমাকে ইদ্দত পালন করতে হবে নাকি ইতোমধ্যে আমার ইদ্দত শেষ হয়ে গিয়েছে?

উত্তর: তিন তালাক দেওয়ার পর স্ত্রীত্ব বাতিল হয়ে যায়। এরপর স্বামীকে তার সাথে গাইরে মাহরামের মতো পর্দা বজায় রাখতে হয়। সুতরাং তালাকের কথা গোপন করে সংসার করার কারণে আপনার স্বামী গুনাহগার হয়েছে। তার উচিত তওবা করা।

উল্লেখিত সূরতে আপনাকে এখনই তার কাছ থেকে আলাদা হয়ে যেতে হবে। এবং আলাদা হওয়ার পর থেকে নতুনভাবে ইদ্দতের হিসাব গণনা আরম্ভ করতে হবে । আপনি প্রথম ইদ্দতের সময় (আপনার অজান্তেই পার হয়েছে) নফকার (খরচাদি) হকদার ছিলেন। কিন্তু দ্বিতীয় ইদ্দতের ক্ষেত্রে আপনি খরচাদির হকদার হবেন না।

সূত্র: ইমদাদুল মুফতীন ৫৮৯, আল বাহরুর রায়িক ৪/১৫৬

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *