প্রশ্ন: নামাজে কিরাতের ক্ষেত্রে কোন ধরনের ভুল হলে নামাজ ভেঙ্গে যায়?
উত্তর: যদি নামাজে ভেতরে ভুলে এমন কিছু পড়ে ফেলে, যার অর্থ এমন দাঁড়ায়, যে তা বিশ্বাস করা কুফরি – ঈমানের সাথে সাংঘর্ষিক। এবং সে উক্ত রুকনের ভেতরে সেটি ঠিক না করে নেয় তাহলে নামাজ ভেঙ্গে যাবে।
সূত্র: ফাতাওয়া আলমগীরী ১/৮০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)