প্রশ্ন: সিজদার সময় অনেকের পা জমিন থেকে উঠে যায়। এতে কি নামাজ হবে?
উত্তর: নামাজে সেজদার নিয়ম হল উভয় পায়ের আঙ্গুলসমূহের মাথা জমিনে রাখা। কেউ যদি সিজদায় পায়ের আঙ্গুলসমূহের মধ্যে অন্তত একটি আঙ্গুল একবারের জন্য হলেও জমিনে স্পর্শ না করায় অর্থাৎ পুরো সময় উভয় পা জমিন থেকে উঠিয়ে রাখে তাহলে নামাজ ভেঙ্গে যাবে। আর যদি এক পা জমিনে রাখে, আরেক পা উঠিয়ে রাখে, তাহলে বিনা ওজরে করা এমনটা মাকরুহে তাহরিমি।
সূত্র: ফাতাওয়া আলমগীরী ১/৭০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)