উত্তর: নারীদের জন্য জরুরি হলো মাহরামের সঙ্গে সফর করা। এর জন্য মাহরাম বুদ্ধিসম্পন্ন ও বালেগ কিংবা অন্তত বালেগ বয়সের নিকটবর্তী হওয়া জরুরি। কোনো কোনো আলেম ১২ বছরকে ‘বালেগের নিকটবর্তী’ বলে বর্ণনা করেছেন। কোনো বাচ্চার যদি ১২ বছরের পূর্বেই বালেগ-সুলভ শারীরিক ও মানসিক অবস্থা সৃষ্টি হয় সেও ‘বালেগের নিকটবর্তী’ গণ্য হবে।
সুতরাং শুধু ২ বছরের ছেলেকে নিয়ে সফর করার দ্বারা মাহরামের হুকুম আদায় হবে না।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)