কোরআন কেনার জন্য দেওয়া টাকা অন্য কাজে খরচ করা যাবে কিনা

প্রশ্ন: আমাদের মাদ্রাসায় কোরআন মাজিদ কিনে দেওয়ার জন্য এক ব্যক্তি কিছু টাকা দান করেছে, কিন্তু মাদ্রাসায় যথেষ্ট পরিমান কোরআন রয়েছে, এই মূহুর্তে নতুন কেনার প্রয়োজন নেই। প্রশ্ন হচ্ছে, উক্ত টাকা আমরা মাদ্রাসার অন্য কাজে খরচ করতে পারব কি?

উত্তর:  যদি নির্দিষ্ট কোনো কাজের উদ্দেশ্যে দান করা হয় তাহলে টাকাটি ওই কাজে খরচ করা জরুরি। দাতার অনুমতি ব্যতিরেকে অন্য কাজে খরচ করা জায়েয নেই। কেননা খরচের ক্ষেত্রে আপনারা দাতার উকিল।

অবশ্য যদি আপনাদের প্রবল ধারণা হয় যে দাতার মনোভাব হল মাদ্রাসার যে কোন খাতে খরচ করা। অর্থাৎ অন্য খাতে খরচ করলেও সে কিছু মনে করবে না। অথবা সেখানকার প্রচলনই এমন, যে এক খাতের দান অন্য খাতে খরচ করা হয়। বিষয়টি সকলেই জেনেশুনে দান করে। কারো এতে আপত্তি থাকেনা। এই অবস্থায় আপনি টাকাটি মাদ্রাসার অন্য খাতে খরচ করতে পারেন অন্যথায়।

আর এমন না হয়ে থাকলে আপনারা দাতাকে বিষয়টি জানান। যদি সে অন্যত্র খরচ করতে রাজি হয় তাহলে করুন। রাজি না হলে কুরআন মাজীদ কিনে ফেলতে পারেন। অথবা টাকা ফেরত দিয়ে দিন।

সূত্র: আহসানুল ফাতাওয়া ১/৩৬৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *