মসজিদের ভেতর কামরা নির্মাণ সম্পর্কে

প্রশ্ন : আমাদের মসজিদের কর্নারে ইমাম সাহেবের জন্য একটি রুম নির্মাণ করা হয়েছে। এটা কি বৈধ হয়েছে? উক্ত রুমে ইতিকাফকারীগণ যেতে পারবে?

উত্তর: যে জায়গা একবার মসজিদের জন্য নির্দিষ্ট করা হয় এবং সেখানে নিয়মতান্ত্রিক নামাজও পড়া হয় তাকে এমন কোন কাজে ব্যবহার জায়েজ নেই যার কারণে সেখানে নামায পড়া অসম্ভব হয়ে পড়ে। সুতরাং মসজিদের ওই কামরাটি ভেঙে মসজিদের সাথে মিলিয়ে দিতে হবে।

যেহেতু কামরা নির্মাণের কারণে তা শরঈ মসজিদের হুকুম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি। তাই সেখানে ইতিকাফকারীদের যাওয়া আসায় কোন সমস্যা হবে না।

সূত্র: ফাতাওয়া শামি ৪/৩৭১

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *