পশু কিনে দিয়ে লাভের অংশীদার হওয়া সম্পর্কে 

প্রশ্ন: এক ব্যক্তি আমাকে পশু (গরু – ছাগল) কিনে দিতে চায়। পশুর খাবার-দাবার ও লালন-পালন সহ যাবতীয় দায়িত্ব আমার থাকবে। পশু যে দুধ দিবে তা বিক্রি করে অর্ধেক টাকা তাকে দিতে হবে আর অর্ধেক আমি নিব। এরপর পশু বিক্রি টাকাও সমানভাগে ভাগ হবে। এ চুক্তি বৈধ হবে কি?

উত্তর: উল্লেখিত পদ্ধতিতে চুক্তি করা বৈধ হবে না। বৈধ পদ্ধতি হলো উক্ত ব্যক্তি পশু ক্রয় করে আপনাকে নির্দিষ্ট বেতনে রক্ষক হিসেবে নিযুক্ত করবে এবং পশু লালন পালনের সম্পূর্ণ খরচ সে বহন করবে। পশুর সম্পূর্ণ দুধের মালিকও সে হবে। পশু যে লাভ আসবে তার পুরোটাই তার।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *