প্রশ্ন: অজুর সময় কথা বলা কি জায়েজ?
উত্তর: অজুর সময় বিনা প্রয়োজনে দুনিয়াবি কথা বলা মাকরুহ। তবে প্রয়োজনীয় কথা বলা বা কোন দ্বীনি কথা বলা জায়েজ।
মুগীরা বিন শুবা রা. বলেন
كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ “ دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ ”. فَمَسَحَ عَلَيْهِمَا
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে কোন এক সফরে ছিলাম। (উযূ করার সময়) আমি তাঁর মোজা দু’টি খুলতে চাইলে তিনি বললেনঃ ‘ও দু’টো থাক, আমি পবিত্র অবস্থায় ও দু’টি পরেছিলাম’। (এই বলে) তিনি তার উপর মাসেহ করলেন। (বুখারি, নং২০৬)
هذا مني وإنما العلم عند الله
লিখন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)