প্রশ্ন: শরীয়তে আত্মহত্যাকারীদের জানাযা নামায না পড়ার কি কোনো নির্দেশনা আছে?
উত্তর: এটা ঠিক যে আত্মহত্যা মারাত্মক গুনাহের কাজ। তবে এর জন্য জানাজা ব্যতিরেকে দাফন করা জায়েজ হবে না, জানাজা পড়তে হবে। অবশ্য সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরামের জানাজায় অংশগ্রহণ থেকে বিরত থাকা উচিত। যাতে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে।
সূত্র: ফাতাওয়া শামি ৩/১০২
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)