প্রশ্ন: তারাবীহ নামাযে প্রতি চার রাকাত পরপর আমাদের দেশে যে দুয়াটি পড়া হয় তা কুরআন হাদীসে কোথাও আছে কিনা? এই দুয়াটি পড়ার বিধান কী?
উত্তর: তারাবীহ নামাযে প্রতি চার রাকাত পরপর নির্দিষ্ট কোনো দুয়া পড়ার কথা কুরআন হাদীসে পাওয়া যায় না। আমাদের দেশে তারাবীহর যে প্রসিদ্ধ দুয়াটি রয়েছে তা ফুকাহায়ে কেরাম বিভিন্ন দুয়া থেকে শব্দাবলী সমন্বয় করে জনসাধারণের সহজতার জন্য সাজিয়েছেন। সুতরাং এই দুয়াটি পড়া জরুরি নয়, অন্য যে কোনো দুয়া পড়া যেতে পারে। অথবা চুপ থাকাও যেতে পারে। কেউ যদি আবশ্যক মনে না করে ও কোনো ধরনের বাড়াবাড়ি ব্যতিরেকে দুয়াটি পড়ে তাহলে কোনো সমস্যা নেই।
সূত্র: ফাতাওয়া শামী, ২য় খন্ড: ৪৬ পৃ.
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)
এই লেখকের ব্যক্তিগত মতামত হচ্ছে, বর্তমান যমানার মানুষের অজ্ঞতার প্রতি লক্ষ্য রেখে এই দুয়া মাঝেমধ্যে তরক করতে হবে। তরক করার ক্ষেত্রে বাঁধা আসলে তরক করা জরুরি হবে। আর দুয়াটি অবশ্যই অতিরিক্ত দ্রুত পড়া পরিহার করতে হবে।