প্রশ্ন : প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত প্রকাশ না পেলে কত বছর বয়সে প্রাপ্তবয়স্ক গণ্য হবে?
উত্তর: ১৫ বছর বয়সের পূর্বে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত প্রকাশিত না হয় তাহলে ১৫ বছর হওয়ার পর মানুষ প্রাপ্তবয়স্ক গণ্য হয়।
বুখারি, মুসলিমের বর্ণনায় এসেছে
عن ابن عمر – رضي الله عنهما – قال: عرضت على رسول الله صلى الله عليه وسلم عام أحد وأنا ابن أربع عشرة سنة، فردني، ثم عرضت عليه عام الخندق وأنا ابن خمس عشرة سنةً، فأجازني، فقال عمر بن عبد العزيز: هذا فرق ما بين المقاتلة والذرية
“ইবনে উমার (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হলো, তখন আমার বয়স ১৪ । তিনি আমাকে (জিহাদে শরীক হতে) অনুমতি দেননি। পরে খন্দকের যুদ্ধের দিন আমাকে তাঁর সামনে উপস্থিত করা হয়। তখন আমার বয়স ১৫, তিনি আমাকে (যুদ্ধে যোগদানের) অনুমতি দেন। উমার ইবনে আবদুল বলেন, এটাই যোদ্ধা ও বাচ্চার পার্থক্য।
সূত্র: বুখারি, হাদিস নং – ২৬৬৪, মুসলিম, হাদিস নং – ১৮৬৮
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)