প্রশ্ন : দুনিয়াতে কতজন নবী রাসূল আগমন করেছেন?
উত্তর: হাদীস শরীফে নবীদের ভিন্ন ভিন্ন সংখ্যা পাওয়া যায়। শক্তিশালী অভিমত হলো রাসূলের সংখ্যা ৩১৫, নবীদের সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার।
মুসনাদে আহমাদের বর্ণনায় এসেছে
عن أبي ذرّ قال: قلت: يا رسول الله، كم المرسلون؟ قال: ثلاثمائة وبضعة عشر جمّاً غفيراً وقال مرة: خمسة عشر
আবূ যার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! ‘রাসূল’ কতজন ছিলেন? তিনি বললেন, তিনশত ১০ কিছু বেশি এক বিরাট দল।
মুসনাদে আহমাদ (৫/১৮৮, নং ২১৫৮৬), মুস্তাদরাকে হাকিম (২/৬৫৫২) , বায়হাকী (৯/৪ নং ১৮১১৬৬)
শাইখ নাসিরুদ্দিন আলবানি সহ বেশকিছু মুহাদ্দিস হাদীসটিকে সহীহ বলেছেন।
আবু উমামা এর বর্ণনায় এসেছে
قال أبو ذر: قلت: يا رسول الله، كم وفاء عدة الأنبياء؟ قال: مائة ألف وأربعة وعشرون ألفاً، الرُّسل من ذلك ثلاثمائة وخمسة عشر جمّاً غفيرا
আবূ যার (রা.) বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! নবীদের পূর্ণ সংখ্যা কত? তিনি বললেন, ১ লক্ষ ২৪ হাজার। তন্মধ্যে রাসূল’ ছিলেন, তিনশ ১৫ জনের এক বিরাট জামা’আত ।
মুসনাদে আহমাদ (৫/২৬৫ নং ২২৩৪২)
হাদিসটি দূর্বল হলেও একাধিক সনদ থাকার কারণে গ্রহণযোগ্য।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)