মাগরিবের নামাজের পূর্বে ২ রাকাত নফল সম্পর্কে

প্রশ্ন : মাগরিবের আজানের পর ফরজ নামাজের পূর্বে ২ রাকাত নফল নামাজ পড়া জায়েজ হবে কি?

উত্তর: মাগরিবের ফরজ নামাজে দ্রুত দাঁড়ানো সুন্নত। আযানের পর কয়েক সেকেন্ডের ভিতর জামাত শুরু করে দেওয়া উত্তম। যদি নফল পড়া হয় তাহলে ফরজ নামাজে বিলম্ব হয়ে যাবে, এজন্য মাগরিবের আগে নফল পড়া কেউ কেউ মাকরুহ বলেছেন, আবার অনেকে জায়েযও বলেছেন। 

কিছু কিছু হাদিসে মাগরিবের পূর্বে ২ রাকাত নামাজের যে বর্ণনা রয়েছে তা সম্পর্কে  আবু বাকার ইবনে আরাবী রহি. বলেন “ইসলামের শুরুর দিকে এটি ছিল, যাতে মানুষ নামাজের নিষিদ্ধ ওয়াক্তের নির্গমন সম্পর্কে অবগত হতে পারে। পরবর্তীতে মাগরিবের ফরজ দ্রুত পড়ার নির্দেশ দেয়া হয়। 

সূত্র: ফাতাওয়া শামি, ১/৩৭৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *