প্রশ্ন: দিয়্যতের পরিমাণ কত?
উত্তর: দিয়্যত যদি স্বর্ণের মাধ্যমে দেয়া হয় তাহলে তার পরিমাণ হল এক হাজার দিনার, তথা ৩৭৫ ভরি সোনা, যা বর্তমানে ৪ কেজি ৩৭৪ গ্রাম। অথবা এর মূল্য দিবে। আর যদি রূপা দেয়া হয় তাহলে দশ হাজার দিরহাম তথা ২৬২৫ তোলা রূপা বা তার মূল্য দিবে। যা বর্তমানে হয় ৩০ কেজি ৬১৮ গ্রাম।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)