জামাতে মুসল্লীরা কিভাবে কাতারবন্দী হবে

প্রশ্ন: জামাতের নামাজে মুসল্লিদের কিভাবে কাতারে দাঁড়ানো উচিত? 

উত্তর: জামাতে নামাজের ক্ষেত্রে জামাত আরম্ভের পূর্বে যার যেখানে সুবিধা হবে বসতে পারে। জামাত দাঁড়ানোর পর মুসল্লীরা এমনভাবে দাঁড়াবে যাতে ইমাম সাহেব মাঝখানে থাকেন, যেন ইমামের একদিকে  মুসল্লি বেশি এবং অপরদিকে মুসল্লী কম না হয়। কাতার পূর্ণ হওয়ার পর যারা আসবে তাদের ক্ষেত্রে বিধান হলো প্রথম ব্যাক্তি ইমামের বরাবর পেছনে দাঁড়াবে, দ্বিতীয় ব্যক্তি তার ডান দিকে দাঁড়াবে, তৃতীয় ব্যক্তি বাম দিকে দাঁড়াবে, চতুর্থ ব্যক্তি ডান দিকে দাঁড়াবে, পঞ্চম ব্যক্তি বাম দিকে দাঁড়াবে অর্থাৎ সর্বাবস্থায় ইমামকে মাঝখানে রাখবে। ডান দিক অথবা বাম দিক থেকে কাতার শুরু করবে না, বরং মধ্যখান থেকে কাতার শুরু করে ডানে-বামে সমানভাবে দীর্ঘ করতে থাকবে। 

যতক্ষণ প্রথম কাতার পূর্ণ না হয় ততক্ষণ দ্বিতীয় কাতারে দাঁড়াবে না, যতক্ষণ দ্বিতীয় কাতার পূর্ণ না হয় তৃতীয় কাতারে দাঁড়াবে না। এভাবে প্রত্যেক কাতার পূর্ণ করে তবেই পরবর্তী কাতারে দাঁড়াবে।

সূত্র: ফাতাওয়া শামি, ৫৬৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *