প্রশ্ন: যদি এক দিকে সালাম ফেরানোর পর কারো ওযু ভেঙে যায় তাহলে কি নামাজ শুদ্ধ হবে?
উত্তর: যদি এক দিকে সালাম ফেরানোর পর কারো ওযু ভেঙে যায় তাহলে ওযু করে এসে দ্বিতীয় সালাম ফিরাবে। কেননা উভয় দিকে সালাম ফিরানো ওয়াজিব। এর আগেই যদি নামাজ ভঙ্গকারী কোন কাজ করে ফেলে তাহলে ওয়াক্তের ভেতর ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব হবে। কিন্তু যদি নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে পুনরায় পড়তে হবে না বরং তওবা-ইস্তেগফার করবে।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)