অন্যের পক্ষ থেকে অনুমতি ছাড়া যাকাত দেওয়া জায়েজ আছে কিনা?

প্রশ্ন: আমি যদি অনুমতি ছাড়া কারো পক্ষ থেকে যাকাত আদায় করে দেই, তাহলে কি জায়েজ হবে?

উত্তর: সাধারণত অনুমতি ছাড়া কারো পক্ষ থেকে যাকাত দিলে আদায় হয় না। তবে কারো সাথে যদি আপনার এমন সম্পর্ক থাকে যে, সাধারণত আপনি তার যাকাত আদায় করে থাকেন, এতে সবসময় তার অনুমতি বা মৌনসম্মতি থাকে, তাহলে যাকাত দিতে পারবেন। এছাড়া অন্যের পক্ষ থেকে যাকাত দেওয়ার পর – যাকে যাকাত দিয়েছেন – তার হাতে যাকাতের সম্পদ অবিকৃত থাকা অবস্থায় অর্থাৎ খরচ করার পূর্বে আপনি অনুমতি নিয়ে নিতে পারেন। কিন্তু খরচ করে ফেললে আপনি আর অনুমতি নিতে পারবেন না। এবং সেটা আপনার পক্ষ থেকে নফল সদকা গণ্য হবে।

সূত্র: বাদাইউস সানাঈ ২/৪১

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *