প্রশ্ন: আমি যদি অনুমতি ছাড়া কারো পক্ষ থেকে ফিতরা আদায় করে দেই, তাহলে কি জায়েজ হবে?
উত্তর: সাধারণত অন্যের পক্ষ থেকে ফিতরা আদায়ের জন্য অনুমতি প্রয়োজন হয়। তুমি যেহেতু আমাদের দেশে পরিবারের পক্ষ থেকে ফিতরা আদায়ের প্রচলন রয়েছে, যাতে অনুমতি বা মৌনসম্মতি থাকে, তাই এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করতে পারবে।
সূত্র: বাদাইউস সানাঈ ২/৪১
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)