ল্যাংড়া / খোঁড়া পশু কুরবানী সম্পর্কে

প্রশ্ন: ল্যাংড়া পশু দিয়ে কি কুরবানী করা যাবে?

উত্তর: পশুর অন্তত একটি পা যদি এমন অসুস্থ হয় যে তার উপর ভর দিতে পারে না। বরং হাঁটার সময় উঁচু করে রাখে। তাহলে সেটি দিয়ে কুরবানী করা জায়েজ হবে না। আর যদি পা অসুস্থ হওয়া সত্বেও যদি হাঁটার সময় তাতে ভর দিতে পারে তাহলে কুরবানী জায়েজ হবে।

রাসূল সা. বলেছেন
أَرْبَعٌ لَا تَجُوزُ فِي الْأَضَاحِيِّ – فَقَالَ -: الْعَوْرَاءُ بَيِّنٌ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ بَيِّنٌ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ بَيِّنٌ ظَلْعُهَا، وَالْكَسِيرُ الَّتِي لَا تَنْقَى

চার ধরনের পশু দ্বারা কুরবানী হবে না। অন্ধ – যার অন্ধত্ব সুস্পষ্ট, রুগ্ন- যার রোগ সুস্পষ্ট, খোঁড়া-যার খোঁড়ামী সুস্পষ্ট, বৃদ্ধ ও দুর্বল-যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে। (আবু দাউদ ২৮০২, সহীহ)

হুজাইয়া বিন আদী থেকে আলী রা.কে কুরবানীর জন্তুর বিষয়ে প্রশ্ন করেছিলেন, তিনি বলেন
قُلْتُ فَالْعَرْجَاءُ قَالَ إِذَا بَلَغَتِ الْمَنْسِكَ ‏.‏ قُلْتُ فَمَكْسُورَةُ الْقَرْنِ قَالَ لاَ بَأْسَ أُمِرْنَا أَوْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَيْنِ وَالأُذُنَيْنِ

আমি বললাম, গরুটি খোঁড়া হলে (কুরবানী সহীহ হবে) ? তিনি বললেন, যদি তা কুরবানীর স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে (তবে তা কুরবানী করা যাবে)। (তিরমিজি ১৫০৩, হাসান)

সূত্র: ফাতাওয়া শামি ৬/৩২৩, আল বাহরুর রায়িক ৮/২০১

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *