প্রশ্ন: ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু খাওয়া যাবে কিনা?
উত্তর: ইহুদী-খ্রিস্টানরা যদি আল্লাহর নামে জবাই করে এবং তাদের ধর্ম হুবহু মানে তাহলে জায়েজ হবে।
আল্লাহ তাআলা বলেছেন
اَلۡیَوۡمَ اُحِلَّ لَکُمُ الطَّیِّبٰتُ ؕ وَ طَعَامُ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ حِلٌّ لَّکُمۡ
আজ তোমাদের জন্য সমস্ত পবিত্র জিনিস হালাল করা হলো ও আহলে কিতাবের খাদ্য (জবাই) তোমাদের জন্য হালাল। (মায়িদা ৭)
কিন্তু বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানদের সাধারণ অবস্থা হলো, তারা অনেকেই নাস্তিক এবং কেউ কেউ ধর্মের বিকৃত রূপ অনুসরণ করে, আল্লাহর নামে জবাই তো দূরে থাক। সুতরাং এই ধরনের ইহুদি খ্রিস্টানদের জবাই খাওয়া যাবে না।
তবে হ্যাঁ, এখনো অল্প সংখ্যক এমন ইহুদি-খ্রিস্টানদের খবর পাওয়া যায় যারা তাদের ধর্ম হুবহু পালন করার চেষ্টা করে। যেমন ইসরাইলে থাকা একটি ইহুদী সম্প্রদায় হারিদি। তাদের নারীরা আপাদমস্তক কালো বুরকায় আবৃত থাকে। এমনকি চোখও ঢেকে রাখে। হালাল হারামেরও অনেক তোয়াক্কা করে। তারা জায়নবাদ ও ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠাকে তাওরাতের হুকুম অনুযায়ী অবৈধ মনে করে। এবং ফিলিস্তিনিদের কাছে ভূমি ফেরত দেওয়ার আন্দোলন করে। তারা পশ্চিমা জীবন পদ্ধতিকে অবৈধ মনে করে।
তবুও এদের আকিদা বিস্তারিতভাবে আমাদের কাছে না থাকার কারণে কিছু বলা যায় না। অতএব সতর্কতা হল ইহুদি খ্রিস্টানদের জবাই না খাওয়া।
সূত্র: ফাতাওয়ায়ে শামী ৯/৪৩০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)
এক্ষেত্রে দূর্বল লেখকের ব্যক্তিগত মতামত হলো, ইহুদী-খ্রিস্টানরা যদি একত্ববাদী হয় অর্থাৎ আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক না করে এবং আল্লাহর নাম বলে জবাই করে তাহলে তাদের জবাই খাওয়া যাবে। যদিও তারা অন্যান্য ক্ষেত্রে বিকৃত কিতাবের অনুসারী হোক না কেন।