প্রশ্ন: বর্তমানে অনেক দেশে অর্গানাইজেশনের মাধ্যমে কুরবানী করতে হয়। এটি জায়েজ আছে কিনা?
উত্তর: হ্যাঁ, অর্গানাইজেশন আপনার পক্ষ থেকে উকিল (প্রতিনিধি) হিশেবে কুরবানী করতে পারবে। তবে আপনি নিজে কুরবানী করলে যে সমস্ত শর্ত রয়েছে অর্গানাইজেশনের মাধ্যমে করলেও সে সমস্ত শর্ত প্রয়োগ হবে। যেমন কুরবানীর পশু নির্দিষ্ট করা, শরীকানা কুরবানীর ক্ষেত্রে সকলের অর্থ হালাল হওয়া।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)