প্রশ্ন: যদি মেসওয়াক না থাকে তাহলে আঙ্গুল দিয়ে দাঁত মাজলে মেসওয়াকের সুন্নত আদায় হবে কিনা?
উত্তর: মেসওয়াকের সুন্নাত দুটি। এক: দাঁত পরিষ্কার করা। দুই: গাছের ডাল হওয়া। সুতরাং আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করলে একটি সুন্নাত আদায় হবে, আরেকটি হবে না।
আলী রা.এর ওযুর ধরন সম্পর্কে বর্ণিত হয়েছে
ائتِني بكُوزٍ من ماءٍ فغسَل كفيه ووجهَه ثلاثًا وتمضمض ثلاثًا فأدخَل بعضَ أصابعِه في فيه…
তিনি বললেন, আমাকে পানির মগ দাও। তারপর চেহারা ও হাতের কব্জি তিনবার ধৌত করলেন। তারপর তিনবার কুলি করলেন এবং তার আঙ্গুলগুলো মুখের ভেতর ঢুকিয়ে দিলেন। (মুসনাদে আহমাদ, আল্লামা আহমাদ শাকির তার তাখরিজুল মুসনাদে [২/৩৪৭] একে দূর্বল বলেছেন)
সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১১৫
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)