প্রশ্ন: মিসওয়াক করার নিয়ম জানতে চাই
উত্তর: মিসওয়াক ডান হাতে ধরবে। তবে কেউ কেউ বাম হাতে ধরার কথা বলেছেন। কনিষ্ঠ আঙ্গুল মেসওয়াকের নিচে থাকবে আর বৃদ্ধাঙ্গুল মেসওয়াকের মাথার অংশের নিচে থাকবে। বাকি আঙ্গুলগুলো দিয়ে মেসওয়াক ধরবে।
দাঁতের মধ্যে পাশাপাশি ও জিহ্বার মধ্যে লম্বালম্বিভাবে মেসওয়াক করবে।
প্রথমে উপরের চোয়ালের ডানপাশ, তারপর বামপাশ, অতঃপর নিচের চোয়ালের ডানপাশ, তারপর বামপাশ মিসওয়াক করবে।
মেসওয়াক যতক্ষণ ইচ্ছা করতে পারে।
সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১১৪
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)