ব্যথায় চোখ থেকে পানি পড়লে অজু ভাঙবে কিনা

প্রশ্ন: চোখ ব্যথা হওয়ার কারণে যে পানি বের হয় তাতে ওযু ভাঙবে কিনা?

উত্তর: চোখে ব্যথা হলে অথবা কোন খোঁচা লাগার পরে যখম হয়ে পানি পড়লে অজু ভাঙবে কিনা এ বিষয়ে দুটি মত রয়েছে। অধিক বিশুদ্ধ মত হল, যদি পানির রঙ পরিবর্তন না হয়ে থাকে তাহলে ওযু ভাঙবে না। তবে এমতাবস্থায় অজু করা মুস্তাহাব। আর রঙ পরিবর্তন হয়ে গেলে অজু ভেঙে যাবে।

সূত্র: ফাতাওয়ায়ে দারুল উলূম ১/১৬৫,

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *