ব্যথার কারণে আসা চোখের পানি কি নাপাক

প্রশ্ন: মূলনীতি হল যা শরীর থেকে বের হওয়ার কারণে ওযু ভেঙ্গে যায় তা নাপাক। অতএব ব্যথার কারণে আসা চোখের পানি নাপাক কিনা?

উত্তর: ব্যাথার কারণে আসা চোখের পানি ওযু ভঙ্গের কারণ কিনা সে বিষয়ে দুটি মত রয়েছে। অধিক বিশুদ্ধ মত হল, যদি পানির রঙ পরিবর্তন না হয়ে থাকে তাহলে ওযু ভাঙবে না। সুতরাং ব্যাথার কারণে আসা চোখের পানি – রঙ পরিবর্তন না হয়ে থাকলে পাক। আর রঙ পরিবর্তন হয়ে গেলে নাপাক।

সূত্র: ফাতাওয়ায়ে দারুল উলূম ১/১৬৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *