প্রশ্ন: জেলখানায় বন্দিরা অনেক সময় ওযুর জন্য পানি পায় না। এক্ষেত্রে তারা তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে কিনা?
উত্তর: হ্যাঁ, তারা তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে। তবে পানি পাওয়ার পর সেই নামাজ পুনরায় পড়তে হবে কিনা এ বিষয়ে দুটি মত রয়েছে, অধিকাংশ আলেমের মতে সেই নামাজ পুনরায় পড়তে হবে। কেননা সমস্যাটি মানবসৃষ্ট। কিন্তু বর্তমান জমানার হালত দেখে কেউ কেউ ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহর মতের উপর ফতোয়া দেওয়া উত্তম মনে করে থাকেন। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহর মতে পানি পাওয়ার পর সেই নামাজগুলো পুনরায় পড়তে হবে না।
সূত্র: ইমদাদুল ফাতাওয়া ১/৯৬, গুনইয়াতুল মুস্তামলি ৭৪
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)