পানি থাকা সত্ত্বেও নামায ফওতের আশংকায় তায়াম্মুমের হুকুম

প্রশ্ন: পানি থাকা সত্ত্বেও সময়ের অভাবে তায়াম্মুমের হুকুম কী?

উত্তর: যদি পানি থাকে, কিন্তু অজু করতে গেলে নিশ্চিতভাবে ওয়াক্ত ছুটে যাবে বলে মনে হয়। এক্ষেত্রে দুটি মত রয়েছে। একদল ফুকাহার মতে নামায ছুটে গেলেও অজু করতে হবে। থানভী র. এই মতটিকে প্রাধান্য দিয়েছেন।

কিন্তু ইবনে আবেদিন শামী র. সহ একদল ফকিহের মতে তায়াম্মুম করে নামায আদায় করবে। পরবর্তীতে সতর্কতামূলক সে নামায পুনরায় পড়বে। ইমাম যুফার রহি.ও এই মত পোষণ করেছেন। মুফতিয়ে আজম শফি র. সহ সহ কেউ কেউ এই মতটিকে প্রাধান্য দিয়েছেন।

সূত্র: ইমদাদুল ফাতাওয়া ১/৯৬, ফাতাওয়া শামি ১/৮৭, আল বাহরুর রায়িক ১/১৬৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *